October 8, 2026, 5:28 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক

ইয়ানূর রহমান : যশোরের শার্শায় পুলিশের চলমান অভিযানে নাশকতা মামলায় যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশ আটক করেছে। বুধবার রাতে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শার্শার বাগআঁচড়া ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামের মৃত দাউদ আলী মন্ডলের ছেলে আমিনুর রহমান (৪১) ও ডিহি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আব্দুল জলিল সরকারের ছেলে মহিন ইসলাম (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে দিকে বুধবার রাতে বাগাডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে আমিনুর রহমানকে আটক করা হয়। একই দিন রাতে দিকে গোপীনাথপুর গ্রামের একটি দোকানের সামনে থেকে মহিন ইসলামকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০২ মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আমিনুর রহমান বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মহিন ইসলাম ডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

শার্শা থানা পুলিশ জানায়, আটককৃতদেরকে বৃহস্পতিবার দুপুরে (৮ অক্টোবর) যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৮ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৬শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page