October 15, 2026, 2:12 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় ছিনতাইয়ের সময় পুলিশের এক পরিদর্শককে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯) এবং তার সহযোগী মো. ইব্রাহিম গাজীকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীতে পৃথক অভিযান চালিয়ে এসআরবি-৬ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মিরাজ নগরীর হাজী মুহসিন রোডের ফারুক মিয়ার ছেলে ও ইব্রাহিম গাজী নগরীর টুটপাড়ার সরকারপাড়ার মৃত আকবর আলীর ছেলে।

এসআরবি-৬’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি দল নগরীর সোনাডাঙা থানার কলাবাগান এলাকা ও সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার মিরাজ ওরফে স্পিকার মিরাজের বিরুদ্ধে এর আগে কেএমপির আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাতসহ চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। এছাড়া সহযোগী ইব্রাহিম গাজীর বিরুদ্ধেও খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার পুলিশ পরিদর্শককে কোপানোর সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ প্রসঙ্গে ব্যাখ্যা দিল খুলনা পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ প্রসঙ্গে ব্যাখ্যা দিল খুলনা পুলিশ

উল্লেখ্য, গত ৯ অক্টোবর গভীর রাতে খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম রূপসা উপজেলায় অভিযান শেষে রিকশায় নগরীর পুলিশ ক্লাবে যাওয়ার পথে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপরে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই খুলনা থানার ওসি ও সোনাডাঙা থানার মোবাইল টিমের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে বেসরকারি সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢাকার এভায়কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নি.) মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page