November 1, 2026, 2:01 pm
শিরোনামঃ
পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলো ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানের জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে ইরান : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলো ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রুভাবাপন্ন গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করেছে তেহরান।

রোববার (১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে দেশটির বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্যের বিভিন্ন পদক্ষেপের জবাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের সময় ব্রিটিশ সামরিক ঘাঁটি, স্থাপনা ও রসদ সরবরাহের সুযোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করেছে তেহরান।

এ ছাড়া গত ১৩ জুলাই যুক্তরাজ্যের ‘স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬’-এর আওতায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) তালিকাভুক্ত করার সিদ্ধান্তকেও এর কারণ হিসেবে উল্লেখ করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি প্রস্তাবের ভিত্তিতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। ১ নভেম্বর থেকে সিদ্ধান্তগুলো কার্যকর হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, পারস্পরিক পদক্ষেপের নীতির ভিত্তিতে এবং ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৭ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page