November 3, 2026, 12:20 pm
শিরোনামঃ
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি শত্রুরা আমাদেরকে আত্মসমর্পণে বাধ্য করাতে পারবে না : ইরানের প্রেসিডেন্ট জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না : মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযানে ৩৮৫ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযানে অংশ নেয় জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এসব তথ্য জানিয়েছেন। এর আগে সোমবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে ৩৮৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বিশৃঙ্খলা সৃষ্টিতে উসকানিদাতা মাসুদ রানাকে (২৬) শনাক্ত করে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করে শ্রমিকদের আন্দোলনে উসকানি দিচ্ছিলেন, তাকেও আটক করা হয়েছে।

এছাড়া জেলার বিভিন্ন থানা এলাকা এবং কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিল্প-কারখানায় বিশৃঙ্খলার উসকানিদাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযানে মোট ৩৮৫ জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, আটকদের মধ্যে যাদের অপরাধের রেকর্ড রয়েছে কিংবা মামলার আসামি তাদের আদালতে তোলার প্রক্রিয়া চলছে। বাকিদের পরিবারের জিম্মায় দেওয়া হবে মুচলেকা রেখে।

তিনি আরও বলেন, উঠতি বয়সী কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোরদের পড়ার টেবিলে ফেরাতে এবং নিরাপদ নগরী গড়তে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এই ক্ষেত্রে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, এ বিষয়ে কঠোর পর্যবেক্ষণ করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page