November 10, 2026, 1:25 pm
শিরোনামঃ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রার্থী বাছাইয়ে সমঝোতায় পৌঁছেছে দেশটির বিরোধী দলগুলো। এ সমঝোতা অনুযায়ী, নেসেটের পরবর্তী স্পিকার হতে যাচ্ছেন সাবেক মন্ত্রী মাতান কাহানা।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে বিরোধী নেতারা এ সিদ্ধান্তের কথা জানান। এতে ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদোর লিবারম্যানকে পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান করার বিষয়েও একমত হয়েছেন তারা।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট, আভিগদোর লিবারম্যান, টুগেদার জোটের নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান এবং বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদের মধ্যে এ সমঝোতা হয়েছে।

আইজেনকোটের ইয়াশার পার্টির তালিকায় পঞ্চম অবস্থানে থাকা মাতান কাহানাকে কয়েক দিনের আলোচনার পর স্পিকার পদের জন্য মনোনীত করা হয়। একই সঙ্গে টুগেদার জোটের নবনির্বাচিত সংসদ সদস্য লিরান আভিশার বেন হোরিনকে অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান করার সিদ্ধান্ত হয়েছে।

বিরোধীদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই পার্লামেন্টের বিভিন্ন কমিটির গঠন চূড়ান্ত করা হবে। এসব প্রস্তাব অনুমোদনের জন্য বুধবার নেসেটে উপস্থাপনের কথা রয়েছে।

মঙ্গলবার ইসরায়েলের ২৬তম নেসেটের সদস্যদের শপথ গ্রহণের আগে এ সমঝোতা হলো। বিরোধী দলগুলোর লক্ষ্য, বর্তমান স্পিকার ও নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতা আমির ওহানাকে সরিয়ে তাঁর জায়গায় মাতান কাহানাকে বসানো।

তবে স্পিকার পরিবর্তনের পথে এখনো সংখ্যাগরিষ্ঠতার বাধা রয়েছে বিরোধীদের সামনে। ওহানা জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে নতুন স্পিকার নির্বাচনের দাবি জানালে এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিতর্কের আয়োজন করবেন তিনি।

বর্তমানে আইজেনকোটের নেতৃত্বাধীন চার দলের জোটের হাতে নেসেটের ১২০টি আসনের মধ্যে ৪৮টি রয়েছে। স্পিকার পরিবর্তন করতে হলে অন্তত ৬১ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন।

এদিকে গত রোববার ৬৭ জন সংসদ সদস্যের সমর্থন পাওয়ার পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছিলেন ৪৬ জন সংসদ সদস্য।

সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজন হলে প্রেসিডেন্টের অনুমোদনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যাবে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই নভেম্বর, ২০২৬
  • ২৬শে কার্তিক, ১৪৩৩
  • ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page