November 10, 2026, 5:24 pm
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ 

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরা সদর উপজেলা পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনা/উত্তম মৎস্য চাষ অনুশীলন এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১০ নভেম্বর সকাল ১০ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদ হলরুমে মাগুরা সদর

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এই অনুষ্ঠান করা হয়।

মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা ও উত্তম মৎস্য চাষ বিষয়ে ৪০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মৎস্য অফিসার, সাধন চন্দ্র সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নিবাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার, প্রশিক্ষক হিসেবে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ ও শালিখা উপজেলা মৎস্য অফিসার মো: ওমর সানি।

অভয়াশ্রম ব্যবস্থাপনা ও উওম মৎস্য চাষ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন -১৯৫০ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে চায়না দুয়ারি ও কারেন্ট জালের ক্ষতিকর দিক আলোচনা হয়। অভয়াশ্রমে কেউ যেন মাছ নিধন বা নিষিদ্ধ জাল ব্যবহার না করে সে বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া মাছ চাষে পুকুর প্রস্তুতি, পোনা ব্যবস্থাপনা, রোগ বালাই নিরাময় বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে মাছ চাষে যেন অ্যান্টিবায়োটিকের অপব্যবহার না হয় সে বিষয়ে আলোকপাত হয়। সর্বোপরি নিরাপদ মাছ চাষে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১০ই নভেম্বর, ২০২৬
  • ২৬শে কার্তিক, ১৪৩৩
  • ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page