November 12, 2026, 1:06 pm
শিরোনামঃ
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের তুলনায় বেশি : স্পিকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৯৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনছে সরকার গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন : ড. নাহরিন খান ফরিদপুরে নিজ বসতঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন ; ‘ভিজিটর ভিসা’ চালু মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ ; সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে: ইরান
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে নিজ বসতঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের সালথায় নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে রুজিনা বেগম (২৮) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুজিনা বেগম ওই এলাকার বাবুল ঠাকুরের স্ত্রী।

জানা যায়, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যদের অগোচরে রুজিনা বেগম নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই নভেম্বর, ২০২৬
  • ২৮শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page