November 14, 2026, 3:54 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হত্যা মামলার আসামি যশোরের চৌগাছা থেকে আটক ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়ক সংস্কারে ধীরগতি ; দুর্ভোগে ২০ গ্রামের মানুষ মাগুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির দিনব্যাপী বিশেষ সেমিনার  যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও আটজন আটক যশোরের বেনাপোল পুলিশের অভিযানে আওয়ামী লীগের চার সমর্থক আটক যশোরে ঝিকরগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ আটক যশোরের শার্শায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন আটক আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোল পুলিশের অভিযানে আওয়ামী লীগের চার সমর্থক আটক

ইয়ানূর রহমান : যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩ সমর্থকসহ চারজনকে আটক করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে তিনজন পুরোনো মামলায় সন্দেহভাজন এবং একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

আটক ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানা এলাকার মৃত আকবর বিশ্বাসের ছেলে হায়দার (৪৫), মৃত মানিক বিশ্বাসের ছেলে মোজাম্মেল (৫৫), মৃত খলিলুর রহমানের ছেলে মুনসুর আলী (৩৬) এবং সেলিম মোড়লের ছেলে জুয়েল রানা।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন তিনজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি তিতুমীর খান জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই নভেম্বর, ২০২৬
  • ৩০শে কার্তিক, ১৪৩৩
  • ৩রা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page