November 14, 2026, 3:54 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হত্যা মামলার আসামি যশোরের চৌগাছা থেকে আটক ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়ক সংস্কারে ধীরগতি ; দুর্ভোগে ২০ গ্রামের মানুষ মাগুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির দিনব্যাপী বিশেষ সেমিনার  যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও আটজন আটক যশোরের বেনাপোল পুলিশের অভিযানে আওয়ামী লীগের চার সমর্থক আটক যশোরে ঝিকরগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ আটক যশোরের শার্শায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন আটক আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে হত্যা মামলার আসামি যশোরের চৌগাছা থেকে আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বিদেশে যাওয়ার টাকা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৪৫) নামে এক দিনমজুর কৃষককে হত্যার ঘটনায় অভিযুক্ত জসিমকে (৩৫) আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে যশোরের চৌগাছা উপজেলা থেকে তাকে আটক করা হয়।

আটক জসিম মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের পুরাদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় জসিমের অবস্থান শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোরের চৌগাছা থেকে তাকে আটক করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, বিদেশে পাঠানোর জন্য জসিমের সঙ্গে নূর মোহাম্মদের আর্থিক লেনদেন ছিল। শুক্রবার দুপুরে ওই লেনদেনকে কেন্দ্র করে তাঁদের মধ্যে মাঠে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম তার হাতে থাকা হাসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দিয়ে পালিয়ে যান।

নিহতের ছেলে শাহানুর রহমান রনি বাদী হয়ে শুক্রবার বিকেলে মহেশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর প্রযুক্তির সহায়তায় জসিমের অবস্থান শনাক্ত করে শুক্রবার রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই নভেম্বর, ২০২৬
  • ৩০শে কার্তিক, ১৪৩৩
  • ৩রা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page