November 16, 2026, 6:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে চায়না লেবুর বাগান পরিদর্শনে জেলা প্রশাসক ; কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান সীমান্ত অপরাধ প্রতিরোধে ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির মাইকিং ; সতর্ক থাকার আহ্বান ঝিনাইদহের মহেশপুরে অভিভাবক সমাবেশ ; কিশোরীদের প্রশিক্ষণ ও ঋণের চেক বিতরণ যশোরের বেনাপোল বন্দরে ৫ কার্টন জিলেট ব্লেড-রেজারের চালান আটক যশোরের শার্শার সন্ত্রাসী তোতার নামে সংবাদ প্রকাশ হওয়ায় সাংবাদিক মনিকে হুমকির প্রতিবাদে তীব্র নিন্দা ; সন্ত্রাসীকে আটকের দাবি যশোরে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবি ; নৌযান চলাচল বন্ধ যশোরে ওয়ান শুটারগান কার্তুজসহ ১ জন আটক বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা : স্বরাষ্ট্রমন্ত্রী পাচার হওয়া সম্পদ উদ্ধারে বাংলাদেশের অভিজ্ঞতা নেই, ২ বছর ধরে শিখছি : উপদেষ্টা ফরহানুল পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন ; দলগুলোর সঙ্গে সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে : ইসি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জ রেলস্টেশনের অফিস কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপ ; অল্পের জন্য রক্ষা পেলেন কর্মীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে স্টেশনের কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৩টার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা স্টেশনের অফিস কক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে অফিসের ভেতরে থাকা কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

স্টেশন মাস্টার আরও জানান, ঘটনার সময় অফিস কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফলে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে গেছে। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই নভেম্বর, ২০২৬
  • ২রা অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page