November 16, 2026, 6:49 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে চায়না লেবুর বাগান পরিদর্শনে জেলা প্রশাসক ; কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান সীমান্ত অপরাধ প্রতিরোধে ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির মাইকিং ; সতর্ক থাকার আহ্বান ঝিনাইদহের মহেশপুরে অভিভাবক সমাবেশ ; কিশোরীদের প্রশিক্ষণ ও ঋণের চেক বিতরণ যশোরের বেনাপোল বন্দরে ৫ কার্টন জিলেট ব্লেড-রেজারের চালান আটক যশোরের শার্শার সন্ত্রাসী তোতার নামে সংবাদ প্রকাশ হওয়ায় সাংবাদিক মনিকে হুমকির প্রতিবাদে তীব্র নিন্দা ; সন্ত্রাসীকে আটকের দাবি যশোরে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবি ; নৌযান চলাচল বন্ধ যশোরে ওয়ান শুটারগান কার্তুজসহ ১ জন আটক বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা : স্বরাষ্ট্রমন্ত্রী পাচার হওয়া সম্পদ উদ্ধারে বাংলাদেশের অভিজ্ঞতা নেই, ২ বছর ধরে শিখছি : উপদেষ্টা ফরহানুল পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন ; দলগুলোর সঙ্গে সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে : ইসি
এইমাত্রপাওয়াঃ

পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন ; দলগুলোর সঙ্গে সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে : ইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন, যা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন ভবনে কমিশন সভা শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজারটি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।

কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে-সংক্রান্ত বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজন করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই এই সংলাপ প্রক্রিয়া শেষ করা হবে।

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি আরও বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন, নির্বাচন কমিশন তার সব ধরনের পদক্ষেপ নেবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই নভেম্বর, ২০২৬
  • ২রা অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page