ইয়ানূর রহমান : যশোরের ঝিকরগাছায় এসআরবি-৬ যশোরের সদস্যরা ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ রাকিব হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
শনিবার রাত ১১টার দিকে ঝিকরগাছা থানার নাভারণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ যশোর ক্যাম্পের একটি দল রাকিবের চায়ের দোকানে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেন।
আটককৃত রাকিব ঝিকরগাছার ইসলামপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ জব্দ করে তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। পরে তাকে উদ্ধার করা আলামতসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এসআরবি-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবীন সরকার সুমন জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে।