November 16, 2026, 6:02 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে চায়না লেবুর বাগান পরিদর্শনে জেলা প্রশাসক ; কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান সীমান্ত অপরাধ প্রতিরোধে ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির মাইকিং ; সতর্ক থাকার আহ্বান ঝিনাইদহের মহেশপুরে অভিভাবক সমাবেশ ; কিশোরীদের প্রশিক্ষণ ও ঋণের চেক বিতরণ যশোরের বেনাপোল বন্দরে ৫ কার্টন জিলেট ব্লেড-রেজারের চালান আটক যশোরের শার্শার সন্ত্রাসী তোতার নামে সংবাদ প্রকাশ হওয়ায় সাংবাদিক মনিকে হুমকির প্রতিবাদে তীব্র নিন্দা ; সন্ত্রাসীকে আটকের দাবি যশোরে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবি ; নৌযান চলাচল বন্ধ যশোরে ওয়ান শুটারগান কার্তুজসহ ১ জন আটক বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা : স্বরাষ্ট্রমন্ত্রী পাচার হওয়া সম্পদ উদ্ধারে বাংলাদেশের অভিজ্ঞতা নেই, ২ বছর ধরে শিখছি : উপদেষ্টা ফরহানুল পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন ; দলগুলোর সঙ্গে সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে : ইসি
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোল বন্দরে ৫ কার্টন জিলেট ব্লেড-রেজারের চালান আটক

ইয়ানূর রহমান : যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাক থেকে ৫ কার্টন জিলেট ব্লেড-রেজারের চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল বন্দরের ৩ নম্বর গেটে অভিযান চালিয়ে পণ্যচালানটি আটক করা হয়।

জানা যায়, বেনাপোল বন্দরের ১০ নম্বর শেডে আমদানিকৃত পণ্য খালাস শেষে বন্দর থেকে বের হওয়ার সময় ভারতীয় একটি ট্রাক থেকে পণ্যগুলো আটক করা হয়েছে। পণ্যগুলো আমদানি চালানের ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখছে কাস্টমস।

বন্দর সংশ্লিষ্ঠরা জানান, বন্দর থেকে বের হওয়ার সময় সন্দেহ হলে বন্দরের নিরাপত্তাকর্মীরা ভারতীয় পণ্যবাহী খালি ট্রাকটি আটক করেন। পরে কাস্টমস কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে ৫ কার্টন জিলেট ব্লেড ও রেজারের চালান জব্দ করেন।

বেনাপোল বন্দরের সহকারী পলিচালক আজাহার হোসেন জানান, বন্দর কর্তৃপক্ষের ম্যানিফেস্ট রিপোর্ট অনুযায়ী ভারতীয় ট্রাকটির নম্বর ডব্লিউবি ৫৭ এ-৮৫৫৪। চালানটির ম্যানিফেস্ট নম্বর ৬০১/২০২৬/০০১/০০৭০৫৯৭/১১। গত ১২ নভেম্বর চালানটির ম্যানিফেস্ট এন্ট্রি করা হয়। এতে পণ্যের বিবরণ দেওয়া হয়েছে ‘বোল্টিং ক্লথ অ্যান্ড আদার্স’। আমদানিকারক প্রতিষ্ঠান রুহজান এন্টারপ্রাইজ। সিঅ্যান্ডএফ এজেন্ট এস এম তারিক (প্রাইভেট) লিমিটেড। চালানটিতে ৩৭৬টি প্যাকেজের বিপরীতে ঘোষিত মোট ওজন ১০ হাজার ৫২ কেজি। পণ্য খালাসের জন্য নির্ধারিত ছিল বন্দরের ১০ নম্বর শেড।

 

ম্যানিফেস্টের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর বেলা ১১টা ৪৬ মিনিটে ভারতীয় ট্রাকটি বন্দরে প্রবেশ করে। ১৫ নভেম্বর চালানটি গ্রহণের তথ্য থাকলেও প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত ট্রাকটির বন্দর থেকে বের হওয়ার তথ্য ছিল না। প্রতিবেদনে কিছু প্যাকেজ আলগা ও ছেঁড়া থাকার কথাও উল্লেখ রয়েছে।

 

বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দরের ৩ নম্বর গেট থেকে একটি ভারতীয় ট্রাকের ৫ কার্টন পণ্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সেখানে ৩০ হাজার পিস জিলেট ব্লেডসহ রেজার পাওয়া গেছে। পণ্য পরীক্ষণ শেষে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, ওই ট্রাকের আমদানিকৃত পণ্য ১০ নম্বর শেডে খালাস করা হয়েছে। চালানে ঘোষিত পণ্যের সঙ্গে খালাস করা পণ্যের মিল রয়েছে কি না, তা-ও পরীক্ষা করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, আমদানি-রপ্তানির আড়ালে ঘোষণা বহির্ভূত পণ্য আনার অভিযোগে বেনাপোল বন্দরে বিভিন্ন সময়ে চালান আটক ও জব্দের ঘটনা ঘটছে। সর্বশেষ এ চালানটির পণ্য পরীক্ষার পর প্রকৃত ঘটনার বিবরণ জানা যাবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই নভেম্বর, ২০২৬
  • ২রা অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page