November 17, 2026, 3:01 pm
শিরোনামঃ
মাগুরার নহাটা বাজারের জমি নিয়ে হয়রানির প্রতিবাদে ব্যবসায়ী-ঘরমালিকদের সংবাদ সম্মেলন যশোরের শার্শায় আওয়ামী লীগ যুবলীগের ৩ নেতা আটক যশোর পুলিশের অভিযানে আরও ৪ জন আওয়ামী লীগ কর্মী আটক উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব : স্পিকার পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পল্লবীর শিশু হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি একটি রেকর্ড : অ্যাটর্নি জেনারেল গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক উত্তর কোরিয়ার সেনাদের প্রশংসা করলেন পুতিন ইরানের পক্ষে থাকার অভিযোগে ৬৪ আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন
এইমাত্রপাওয়াঃ

ইরানের পক্ষে থাকার অভিযোগে ৬৪ আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পক্ষে ষড়যন্ত্র এবং দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যোগসাজশের অভিযোগে ৬৪ জন শিয়া আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাহরাইনের একটি আদালত। একই মামলায় আরও পাঁচজনকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) এ রায় ঘোষণা করা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির (বার্ড) তথ্য অনুযায়ী, গত মে ও জুন মাসে প্রায় ৭০ জন ধর্মীয় নেতা ও আলেমকে গ্রেপ্তার করে বাহরাইনের পুলিশ। তাদের বিরুদ্ধে আইআরজিসির সহায়তায় দেশে বিদ্রোহ উসকে দেওয়া এবং বিদ্যমান শাসনব্যবস্থা উৎখাতের চেষ্টার অভিযোগ আনা হয়। গত ৫ জুলাই এ মামলার বিচার শুরু হয়।

সাজাপ্রাপ্তদের পক্ষে আইনি সহায়তা দিচ্ছে বার্ড। সংস্থাটির এক মুখপাত্র রায়কে ‘কল্পনার চেয়েও ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। তার দাবি, মে ও জুনে গ্রেপ্তার হওয়া সব আলেমকেই সাজা দেওয়া হয়েছে। কেউ খালাস পাননি।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বাহরাইনের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা শেখ ঈসা কাসিম। আশির দশকের শেষভাগে জন্ম নেওয়া এই আলেম ২০১৮ সাল থেকে ইরানে বসবাস করছেন। বার্ডের অ্যাডভোকেসি বিভাগের পরিচালক সায়েদ আহমেদ আল-ওয়াদাই বলেন, আশির দশকের শেষ প্রান্তে থাকা একজন ব্যক্তিকে এমন সাজা দেওয়া, যার বাস্তব প্রয়োগের সম্ভাবনা নেই, তা প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবেই দেখা যায়।

এর আগে ২০১৬ সালে শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব বাতিল করে বাহরাইন সরকার। তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতা উসকে দেওয়া, বিদেশি স্বার্থ রক্ষা এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছিল। ওই সিদ্ধান্তের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মানবাধিকার সংগঠনগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রও তখন বাহরাইন সরকারের সমালোচনা করে।

সুন্নি রাজপরিবারের শাসনাধীন বাহরাইনে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শিয়া মুসলিম। দেশটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। দীর্ঘদিন ধরে বাহরাইন সরকার আঞ্চলিক রাজনীতিতে ইরানের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।

চলমান আঞ্চলিক সংঘাতে যুক্তরাষ্ট্রের পক্ষ নেওয়ায় তেহরান বাহরাইনের সমালোচনা করার পর দেশটির শিয়া ধর্মীয় নেতা ও আলেমদের বিরুদ্ধে দমন-পীড়ন শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে ইরান বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে।

বাহরাইনের জননিরাপত্তা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল তারিক আল হাসান বলেছেন, দেশটি এমন একটি আদর্শের মোকাবিলা করছে, যেখানে বাহরাইনের সার্বভৌম কর্তৃপক্ষের চেয়ে ইরানের নেতৃত্বের প্রতি আনুগত্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই নভেম্বর, ২০২৬
  • ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page