November 17, 2026, 3:11 pm
শিরোনামঃ
মাগুরার নহাটা বাজারের জমি নিয়ে হয়রানির প্রতিবাদে ব্যবসায়ী-ঘরমালিকদের সংবাদ সম্মেলন যশোরের শার্শায় আওয়ামী লীগ যুবলীগের ৩ নেতা আটক যশোর পুলিশের অভিযানে আরও ৪ জন আওয়ামী লীগ কর্মী আটক উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব : স্পিকার পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পল্লবীর শিশু হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি একটি রেকর্ড : অ্যাটর্নি জেনারেল গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক উত্তর কোরিয়ার সেনাদের প্রশংসা করলেন পুতিন ইরানের পক্ষে থাকার অভিযোগে ৬৪ আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শায় আওয়ামী লীগ যুবলীগের ৩ নেতা আটক

ইয়ানূর রহমান : যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় পুলিশ আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকে আটক করেছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে শার্শা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে শার্শা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

আটক ব্যক্তিরা হলেন, শার্শার শফিক মাহমুদ ধাবক (৪৩), আমিনুর রহমান (৫২) ও বজলুর রহমান (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক শফিক মাহমুদ ধাবক শার্শা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমিনুর রহমান উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং বজলুর রহমান ১ নম্বর ডিহি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পুলিশ তাঁদের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা হিসেবে উল্লেখ করেছে।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় দায়ের করা ২৩ নম্বর মামলার তদন্তে তাঁদের সন্দিগ্ধ আসামি হিসেবে শনাক্ত করা হয়। মামলাটির বাদি শার্শার দক্ষিন বুরুজ বাগান গ্রামের মৃত আমিন উদ্দেনর ছেলে ইউসুফ আলি। যার জিআর নম্বর ৩০২। এতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারা অন্তর্ভুক্ত রয়েছে।

মামলার তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার শার্শা থানা এলাকায়েপুলিশ অভিযান চালিয়ে তিনজনকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটক তিনজনকে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই নভেম্বর, ২০২৬
  • ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page