November 18, 2026, 11:17 am
শিরোনামঃ
আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া সহায়তা করতে সৌদি আরবে নিজেদের কমান্ডার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ মাগুরার নহাটা বাজারের জমি নিয়ে হয়রানির প্রতিবাদে ব্যবসায়ী-ঘরমালিকদের সংবাদ সম্মেলন যশোরের শার্শায় আওয়ামী লীগ যুবলীগের ৩ নেতা আটক
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ ভেঙে ১৪টি প্রদেশ গঠনের একটি পরিকল্পনা নিয়ে চলছে আলোচনা। প্রস্তাব অনুযায়ী, পাঞ্জাব ও সিন্ধুতে চারটি করে এবং খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে তিনটি করে প্রদেশ গঠন করা হতে পারে। পাশাপাশি দেশটির রাজধানী ইসলামাবাদকে পৃথক প্রাদেশিক মর্যাদা দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল।

দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বলেন, ‘আমি শুনেছি, পাঞ্জাবে চারটি, সিন্ধুতে চারটি, খাইবার পাখতুনখাওয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ গঠনের পরিকল্পনা রয়েছে।’

মন্ত্রী উল্লেখ করেন, অতিরিক্ত প্রদেশ গঠনের বিতর্ক পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করে গত সেপ্টেম্বরে তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি লিখেছিলেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদের প্রশাসনিক কাঠামো নিয়ে আহসান ইকবাল বলেন, রাজধানীর জন্য বিকল্প একটি প্রশাসনিক মডেল তৈরির দায়িত্ব প্রধানমন্ত্রী তাকে দিয়েছেন।

পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনা করে আমরা স্থানীয় সরকার ও প্রাদেশিক পরিষদের সমন্বয়ে একটি মিশ্র শাসনব্যবস্থার প্রস্তাব দিয়েছি। ইসলামাবাদের জন্য একটি আইন প্রণয়নকারী পরিষদ এবং নিজস্ব স্বশাসনব্যবস্থা প্রয়োজন।’

আজকের বাংলা তারিখ

  • ১৮ই নভেম্বর, ২০২৬
  • ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৭ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page