November 18, 2026, 11:27 am
শিরোনামঃ
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া সহায়তা করতে সৌদি আরবে নিজেদের কমান্ডার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।

বুধবার (১৮ নভেম্বর) কলম্বোর প্রেসিডেনশিয়াল সেক্রেটারিয়েটে দিসানায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লেখা আমন্ত্রণপত্রটি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের হাতে তুলে দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন দিসানায়েকে। একই সঙ্গে তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আগ্রহও জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকালে হুমায়ুন কবির দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সেই সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগ্রহী।

এ সময় শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচনে প্রেসিডেন্টের নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ কর্মসূচির প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার কথা তুলে ধরেন তিনি।

এ ছাড়া সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচি সম্পর্কেও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন হুমায়ুন কবির। সাক্ষাৎ শেষে দুই দেশের সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই নভেম্বর, ২০২৬
  • ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৭ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page