November 22, 2026, 12:03 pm
শিরোনামঃ
চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে : প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা মানিকগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর গাজায় শিশুদের খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় ৪ জন নিহত আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি ; তাই দাম কমে গেছে : নরেন্দ্র মোদি ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি ; তাই দাম কমে গেছে : নরেন্দ্র মোদি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এক বছরের জন্য জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বানে ভারতের নাগরিকেরা সাড়া দিয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মতে, মানুষ স্বর্ণ কেনা কমিয়ে দেওয়ায় মূল্যবান এই ধাতুর দামও কমেছে। এ কারণে অনেকেই তাকে বলছেন, তার আহ্বানে তাদের অর্থ সাশ্রয় হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) লক্ষ্ণৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মোদি। এ সময় গত মে মাসে স্বর্ণ কেনা কমানোর জন্য দেশবাসীর প্রতি জানানো আহ্বানের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

মোদি বলেন, এক বছর খুব প্রয়োজন না হলে স্বর্ণ না কেনার জন্য নাগরিকদের অনুরোধ করেছিলেন তিনি। তার এই আহ্বানকে ১৯৬৫ সালে তীব্র খাদ্যসংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একবেলা খাবার ত্যাগের আহ্বানের সঙ্গে তুলনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, শাস্ত্রীর আহ্বানে যেভাবে দেশবাসী সাড়া দিয়েছিলেন, এখনো মানুষের মধ্যে সেই মনোভাব রয়েছে। তার মতো একজন সাধারণ মানুষের অনুরোধে নাগরিকেরা স্বর্ণ কেনা কমিয়েছেন এবং এর ফলে দাম কমেছে বলে দাবি করেন তিনি।

গুডরিটার্নসের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে ভারতে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৫২৩ রুপিতে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গত মে মাসে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে পড়ে। ওই পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার ব্যয় কমানোর লক্ষ্যেই স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন মোদি।

সে সময় হায়দরাবাদের এক সমাবেশে তিনি বলেছিলেন, স্বর্ণ এমন একটি খাত, যেখানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। জাতীয় স্বার্থে এক বছরের জন্য স্বর্ণ না কেনার সংকল্প নেওয়া প্রয়োজন।

পাশাপাশি জ্বালানি ব্যবহার কমানো, বাড়ি থেকে কাজ করা এবং বিদেশ ভ্রমণ সীমিত রাখারও আহ্বান জানিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে গত সেপ্টেম্বরে আবারও জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার অনুরোধ জানান ভারতের প্রধানমন্ত্রী।

আজকের বাংলা তারিখ

  • ২২শে নভেম্বর, ২০২৬
  • ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১১ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page