November 22, 2026, 12:03 pm
শিরোনামঃ
চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে : প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা মানিকগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর গাজায় শিশুদের খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় ৪ জন নিহত আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি ; তাই দাম কমে গেছে : নরেন্দ্র মোদি ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

গাজায় শিশুদের খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। উপত্যকাটিতে দুর্ভিক্ষের মধ্যেই ত্রাণবাহী গাড়ি লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল।

শনিবার (২১ নভেম্বর) বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার নিয়ে যাওয়া একটি গাড়িতে ড্রোন হামলায় তিন জনসহ অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় গাড়িটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গাড়িটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার ও পানীয় বিতরণের কাজে যাচ্ছিল। এ সময় ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র গাড়িটিতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

প্রত্যক্ষদর্শী বাস্তুচ্যুত ফিলিস্তিনি আবু জেইন আল-দায়া জানান, গাড়িটি তাঁবুতে আশ্রয় নেওয়া অসহায় পরিবারগুলোর কাছে খাবার ও পানীয় পৌঁছে দিত। হামলার সময় শিশুদের খাবার দেওয়ার জন্য গাড়িটি থামার প্রস্তুতি নিচ্ছিল।

তিনি বলেন, গাড়িটি দরিদ্র মানুষ, তাঁবুতে বসবাসকারী পরিবার ও বাস্তুচ্যুতদের জন্য খাবার-পানীয় নিয়ে যাচ্ছিল। শিশুদের খাবার দেওয়ার ঠিক আগমুহূর্তে সেটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়। মানুষের মুখে খাবার তুলে দেওয়ার কাজে নিয়োজিত ব্যক্তিরাও এখন হামলার শিকার হচ্ছেন।

 

বার্তা সংস্থা রয়টার্সকে আরেক প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটির ভেতরে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগোযুক্ত কাগজপত্র ছিল। তবে সংস্থাটি জানিয়েছে, হামলার শিকার গাড়িটি তাদের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল না।

এদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্ব পাশে অবস্থিত হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে তার মরদেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।

আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানান, শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকেও লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে তিনজন আহত হন। তাদের নাসের মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গাজা সিটি থেকে দেওয়া প্রতিবেদনে আল-খলিলি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও সাধারণ ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ এখনো তাদের নিয়মিত আতঙ্কের মধ্যে রেখেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি শুরুর পর থেকে এসব হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর পাশাপাশি শীতের বৃষ্টি ও বন্যায় গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু পানিতে তলিয়ে যাচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের সংকটের মধ্যেই নতুন করে বৃষ্টিজনিত দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

আজকের বাংলা তারিখ

  • ২২শে নভেম্বর, ২০২৬
  • ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১১ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page