November 22, 2026, 12:03 pm
শিরোনামঃ
চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে : প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা মানিকগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর গাজায় শিশুদের খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় ৪ জন নিহত আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি ; তাই দাম কমে গেছে : নরেন্দ্র মোদি ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী সজীব মিয়া (৩০)। শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম উর্মি আক্তার (২২)।

স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে পারিবারিক বিরোধের একপর্যায়ে স্ত্রী উর্মি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন সজীব। উর্মির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধারের চেষ্টা করেন তাদের। এ সময় প্রতিবেশীদের সামনেই নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন সজীব।

পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন উর্মি আক্তারকে। পাশাপাশি গুরুতর আহত সজীব মিয়া বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের দাবি, সজীবের জুয়ায় আসক্তি এবং তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, উর্মি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার স্বামী সজীব মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন।

পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

 

আজকের বাংলা তারিখ

  • ২২শে নভেম্বর, ২০২৬
  • ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১১ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page