November 27, 2026, 2:50 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক

ইয়ানূর রহমান : যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীন পুটখালী বিওপির সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তি বেনাপোলের পুটখালী গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান (২৫)।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং পাচারচক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে পুটখালী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৮০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ মেহেদী হাসানকে আটক করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page