November 29, 2026, 4:48 pm
শিরোনামঃ
যশোরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত পরিষদের জয় যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নার্সিং শিক্ষার্থী নিহত কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় আজ বাগেরহাটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ; আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে ৩ জন আটক নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ; ভূমি অফিসে অগ্নিসংযোগ নবাবগঞ্জ থানার সামনে ককটেল বিস্ফোরণ প্রধানমন্ত্রীর পদ ছাড়তে সম্মত নেতানিয়াহু
এইমাত্রপাওয়াঃ

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত পরিষদের জয়

ইয়ানূর রহমান : যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল বিজয়ী হয়েছে। নির্বাচনে এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জন জয়ী হয়েছেন। অন্যদিকে, জামায়াত সমর্থিত লইয়ার্স কাউন্সিলের সাত প্রার্থীর কেউই জয়ী হতে পারেননি।

নির্বাচনে ৪৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত লইয়ার্স কাউন্সিলের ইসমত হাসান পেয়েছেন ১৩১ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৩২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নূর আলম পান্নু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক আইনজীবী সমিতির মোস্তফা হুমায়ুন কবির মোল্যা পেয়েছেন ১৩৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক ইমদাদ পেয়েছেন ১১৮ ভোট এবং জামায়াত সমর্থিত লইয়ার্স কাউন্সিলের আ. ক. ম. মনিরুল ইসলাম পেয়েছেন ৯৭ ভোট।

সহসভাপতি পদে জাতীয়তাবাদী ফোরামের সৈয়দ রুহুল কুদ্দুস কচি ২৭৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মাহাবুবুর রহমান মাহবুব ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে জামায়াত সমর্থিত গাজী মুহা. মাহফুজুর রহমান পেয়েছেন ১৬১ ভোট, মনজুর কাদের আশিক ১৪৮ ভোট এবং বিএনপি সমর্থিত এস এম আব্দুর রাজ্জাক পেয়েছেন ২০৭ ভোট।

যুগ্ম সম্পাদক পদে বিএনপি সমর্থিত তাহামিদ আকাশ ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুন নাহার কনা পেয়েছেন ১৪৮ ভোট। এছাড়া ওজিহুর রহমান ১৩৪ এবং রিনা আখতার মিলি পেয়েছেন ৫৭ ভোট।

সহকারী সম্পাদক পদে গোলাম মোস্তফা সুমন ৩২২ এবং সিরাজুল ইসলাম সাগর ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে বিএনপি সমর্থিত ডেজিনা ইয়াসমিন পেয়েছেন ২৮৬ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী শামীম আহমেদ চৌধুরী পেয়েছেন ১৯০ ভোট।

সদস্য পদে বিএনপি সমর্থিত প্যানেলের শামস ইমরান ৩৯২ এবং সুদীপ্ত কুমার ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে জামায়াত সমর্থিত উবায়ের হোসেন পেয়েছেন ২০১ এবং জাকির হোসেন ১৭৯ ভোট।

অন্যদিকে, গ্রন্থাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কামরুল হাসান সোহেল।

এর আগে শনিবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। সমিতির মোট ৬০২ জন ভোটারের মধ্যে ৫৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট পড়ার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ। নির্বাচনকে কেন্দ্র করে দিনব্যাপী আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মহাসিন আলী।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page