November 29, 2026, 4:48 pm
শিরোনামঃ
যশোরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত পরিষদের জয় যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নার্সিং শিক্ষার্থী নিহত কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় আজ বাগেরহাটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ; আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে ৩ জন আটক নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ; ভূমি অফিসে অগ্নিসংযোগ নবাবগঞ্জ থানার সামনে ককটেল বিস্ফোরণ প্রধানমন্ত্রীর পদ ছাড়তে সম্মত নেতানিয়াহু
এইমাত্রপাওয়াঃ

যশোরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক

ইয়ানূর রহমান : যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাঁদের আটক করা হয়। রোববার (২৯ নভেম্বর) দুপুরে শার্শা থানা পুলিশ এ তথ্য জানায়।

আটক ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ভবানীপুর পূর্বপাড়া গ্রামের সোহাগ হোসেন (৩৮) এবং নিজামপুর ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের বিপ্লব আহম্মদ (৩৩)।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে তাঁদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। মামলাটির নম্বর ২৩ এবং জিআর নম্বর ৩০২।

এর পরিপ্রেক্ষিতে শনিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে সোহাগ হোসেনকে আটক করা হয়। একই দিন সকাল সাড়ে ৭টার দিকে পৃথক অভিযান চালিয়ে নিজামপুর ইউনিয়নের কন্দর্পপুর এলাকা থেকে বিপ্লব আহম্মদকে আটক করে পুলিশ।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটক দুজনকে পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page