July 15, 2026, 10:00 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার ; পিতা-পুত্রসহ ৪ জন আটক  স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী দেশের ৫৯ উপজেলা বন্যাকবলিত ; ৫৪ জন নিহত : দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিলেন স্টিভেন রড্রিগেস রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় প্রশিক্ষণ নিয়েছেন ১,৩৩৬ বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ায় লরিতে দুর্বৃত্তদের হামলা ; চট্টগ্রামের মিরসরাই থেকে চালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার আগামী শুক্রবার ভেঙে দেওয়া হবে ইসরায়েলের সংসদ ; নির্বাচন অক্টোবরে আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করলো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জলদস্যু রাষ্ট্রে পরিণত হবে : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

সুপারিশ সম্পর্কে কোরআনের আয়াত ও হাদীসে রসুল (সঃ)

“কেউ কোন ভাল কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে, এবং কেউ কোন মন্দ কাজের সুপারিশ করলে তাতেও তার অংশ থাকবে; বস্তুত আল্লাহ্ সর্ব বিষয়ে লক্ষ্য রাখেন।” (সূরা : নিসা ঃ আয়াত : ৮৫ )

১. হযরত আবু আশআরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন- রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে কোন অভাবী লোক আসলে তিনি উপস্থিত লোকজনের দৃষ্টি আকর্ষণ করে বলতেন, তোমরা সুপারিশ কর, প্রতিদান পাবে। মহান আল্লাহ যা পছন্দ করেন, তার নবীর মুখ দিয়ে তা প্রকাশ করান।  (বোখারী ও মুসলিম শরীফ)
২. হযরত ইব্নে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বারীরাহ ও তার স্বামীর ঘটনা প্রসঙ্গে বলেন- রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, তুমি যদি স্বামীকে পুনরায় গ্রহণ করতে তা হলে ভাল হতো। বারীরাহ (রাঃ) বললেন, ইয়া রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এটা কি আমার প্রতি আপনার নির্দেশ? তিনি বললেন, আমি সুপারিশ করছি, তোমাকে অনুরোধ করছি। বারীরাহ (রাঃ) বললেন, তাকে আমার প্রয়োজন নেই।  (বোখারী শরীফ)

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page