September 5, 2026, 12:54 pm
শিরোনামঃ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এইমাত্রপাওয়াঃ

তাওবাহ সম্পর্কে কোরআনের আয়াত ও হাদীসে রসুল (সঃ) এর বাংলা অর্থ

“হে মুমিনগণ! তোমরা সকলে মহান আল­াহ তা’আলার নিকট তাওবা কর। তাহলে তোমরা সফলকাম হবে।” (সূরা ঃ নুর ঃ আয়াত ঃ ৩১)। মহান আল­াহ তা’আলা আরো বলেন- “তোমরা তোমাদের প্রতিপালকের নিকট গুণাহ মাফ চাও। অতঃপর তার নিকট তাওবা কর।” (সূরা ঃ হুদ ঃ আয়াত ঃ ৩১)।  মহান আল­াহ তা’আলা আরো বলেন- “হে মুমিনগণ! তোমরা মহান আল­াহর নিকট খাটি তাওবা কর।” (সূরা ঃ তাহরীম ঃ আয়াত ঃ ৮)

১. হযরত আবূ হুরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন- আমি রসুলুল­াহ (সঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন- মহান আল­াহর কসম! আমি প্রতিদিন ৭০ বারেরও বেশি তাওবা করি এবং মহান আল­াহর নিকট গুনাহ মাফ চাই। (বোখারী শরীফ)
২. হযরত আগার ইবনে ইয়াসার মুযানী রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল­াহ (সঃ) বলেছেন, হে মানুষেরা! তোমরা মহান আল­াহর নিকট তাওবা কর এবং গুনাহ মাফ চাও। আমি প্রতিদিন ১০০ বার তাওবা করি। (মুসলিম শরীফ)
৩. হযরত আবদুর রহমান আবদুল­াহ ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন- নবী করীম (সঃ)  এরশাদ করেছেন, মহা পরাক্রমশালী মহান আল­াহ (তার বান্দার) মৃত্যুর লক্ষণ গরগর (আওয়াজ প্রকাশের) পূর্ব পর্যন্ত  তাওবা কবুল করেন। (তিরমিযী)
৪. হযরত আবূ মুসা আবদুল­াহ ইবনে কায়েস আশআরী রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল­াহ (সঃ)  ইরশাদ করেছেন, মহান আল­াহ তা’আলা পশ্চিম দিক হতে সূর্যোদয় না করা পর্যন্ত প্রতিরাতে তার ক্ষমার হাত প্রসারিত করতে থাকবেন। যাতে করে দিবসে যারা গুনাহ করবে তারা রাতে তাওবা করতে পারে। আর তিনি দিনে তার ক্ষমার হাত প্রসারিত করতে থাকবে যাতে করে রাতে যারা গুনাহ করবে তারা তাওবা করতে পারে।
৫. হযরত আবু হুরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল­াহ (সঃ)  ইরশাদ করেছেন, যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পূর্বে তাওবা করবে মহান আল­াহ তা’আলা তার তাওবা কবুল করবেন। (মুসলিম শরীফ)
৬. হযরত আবদুর রহমান আবদুল­াহ ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন- নবী করীম (সঃ)  এরশাদ করেছেন, মহা পরাক্রমশালী মহান আল­াহ (তার বান্দার) মৃত্যুর লক্ষণ গরগর (আওয়াজ প্রকাশের) পূর্ব পর্যন্ত তাওবা কবুল করেন। (তিরমিযী)

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page