October 23, 2026, 12:04 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ মাগুরায় নিম্নমানের সড়ক নির্মাণের সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে : স্থানীয় সরকার মন্ত্রী সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ : আইএসপিআর রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে যুবক খুন ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না : ট্রাম্প ২৪ ঘণ্টায় ৭ জাহাজে আঘাত হেনেছে ইরান : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

রিসালাত সম্পর্কে কোরআনের আয়াত ও হাদীসে রসুল (সঃ) এর বাংলা অর্থ

রসুল তোমাদেরকে যা কিছু দেয় তা তোমরা গ্রহণ কর। আর যা থেকে সে তোমাদেরকে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাক। (সূরা ঃ হাশর ঃ আয়াত ঃ ৭)
তিনি নিজের থেকে কিছু বলেন না। ইহা তো প্রত্যাদেশ যা তাঁর প্রতি নাযিল করা হয়। (সুরা ঃ নাজম ঃ আয়াত ঃ ৩-৪)
মহান আল্ল­াহ তা’আলা আরো বলেন- হে নবী! আপনি বলে দিন, তোমরা যদি সত্যিই মহান আল্ল­াহ তা’আলার প্রতি ভালবাসা পোষণ কর, তবে আমাকে অনুসরণ কর তাহলে তিনি (মহান আল্ল­াহ তা’আলা) তোমাদেরকে ভাববাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দিবেন। (সূরা ঃ আল ইমরান ঃ আয়াতঃ ৩১)
মহান আল্লহ তা’আলা আরো বলেন- অর্থাৎ অবশ্যই তোমাদের জন্য রসুলুল্ল­াহ সাল্লল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম জীবনে এক উত্তম আদর্শ রয়েছে।  (সুরা ঃ আহযাব ঃ আয়াত ঃ ২১)
মহান আল্ল­াহ তা’আলা আরো বলেন- অর্থাৎ তোমার প্রতিপালকের শপথ। এরা কিছুতেই ঈমানদার হতে পারে না। যতক্ষণ পর্যন্ত তারা তাদের পারস্পরিক মতভেদের বিষয় ও এ ব্যাপারে তোমাকে বিচারক হিসেবে মেনে না নেবে। তারপর তুমি যে ফায়সালা দিবে সে সম্পর্কে তারা নিজেদের মনে কোন দ্বিধাবোধ করবে না এবং সর্বান্তকরণে তা মেনে না নেয়া। (সূরা ঃ নিসা ঃ আয়াত ঃ ৬৫)
মহান আল্ল­াহ তা’আলা আরো বলেন- অর্থাৎ তোমাদের মধ্যে যদি কোন ব্যাপারে মতপার্থক্য সৃষ্টি হয় তবে তাকে মহান আল্ল­াহ তা’আলা ও তাঁর রসূলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা সত্যিই মহান আল্ল­াহ ও পরকালের প্রতি ঈমানদার হয়ে থাক। (সূরা ঃ নিসা ঃ আয়াত ঃ ৫৯)
মহান আল্ল­াহ তা’আলা আরো বলেন- অর্থাৎ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে প্রকৃতপক্ষে মহান আল্লাহ তা’আলার আনুগত্য করল। (সূরা ঃ নিসা ঃ আয়াত ঃ ৮০)

১. হযরত আবূ হুরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন- নবী করীম সাল্লল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম বলেছেন, আমি যে সব বিষয় আলোচনা না করে তোমাদের জন্য ছেড়ে দিয়েছি। সে সব ব্যাপারে আমাকে তোমরা প্রশ্ন করো না। তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের অত্যধিক প্রশ্ন ও নবীদের ব্যাপারে মতভেদের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কাজেই আমি যখন কোন কিছু নিষেধ করি তখন তোমরা সেটা থেকে বিরত থাক। আর আমি যখন তোমাদেরকে কোন কিছুর হুকুম করি, তখন সেটা যথাসাধ্য কর। (বোখারী ও মুসলিম শরীফ)
২. হযরত আবূ নাজীহ ইরবাদ ইব্নে মারিয়া রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন- রসুলুল্ল­াহ সাল্লল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম জ্বালাময়ী ভাষায় আমাদের উপদেশ দিলেন। এতে আমাদের সকলের মন গলে গেল এবং চোখ দিয়ে পানি ঝরতে লাগল। আমরা বললাম, ইয়া রসুলুল্ল­াহ সাল্লল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম। এটা তো বিদায়ী উপদেশের মত। কাজেই আমাদের আরও উপদেশ দিন, তিনি রসুলুল্ল­াহ সাল্লল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম বললেন, আমি মহান আল্ল­াহকে ভয় করার জন্য তোমাদের উপদেশ দিচ্ছি আর তোমাদের উপর হাবশী গোলামকে শাসনকর্তা নিযুক্ত করে দিলেও তার কথা শুনবে ও তার আনুগত্য করার উপদেশ দিচ্ছি। আর তোমাদের কেউ জীবিত থাকলে সে বহু মতভেদ দেখতে পাবে। তখন আমার সুন্নত এবং হেদায়ত প্রাপ্ত খুলাফায়ে রাশেদীনের সুন্নত অনুসরণ করা হবে তোমাদের অপরিহার্য কর্তব্য। এ সুন্নতকে খুব মজবুতভাবে আঁকড়ে ধরে থাক এবং সমস্ত বিদ’আত থেকে বিরত থাক। কেননা প্রত্যেকটি বিদ’আতই প্রথভ্রষ্ট। (আবু দাউদ ও তিরমীযী)
৩. হযরত আবূ হোরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন- রসুলুল্ল­াহ সাল্লল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম বলেছেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে। তবে যারা অস্বীকার করবে তারা যাবে না। জিজ্ঞেস  করা হলো ইয়া রসুলুল্ল­াহ সাল্লল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম এরা কারা অস্বীকার করে? তিনি বললেন, যে ব্যক্তি আমার আনুগত্য করল সে বেহেশতে প্রবেশ করল, আর যে ব্যক্তি আমার বিরোধিতা করল সে অস্বীকার করল। (বোখারী শরীফ)
হযরত আবু মুসলিম অথবা আবু আয়াস সালামা ইবনে আমর ইবনে আকওয়া রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন-একদল লোক রসুলুল্ল­াহ সাল্লল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম এর কাছে বাম হাতে খেতে লাগল। তিনি বললেন, ডান হাতে খাও। সে বলল, আমি পারি না। তিনি বললেন, “তুমি যেন না পার।” অহংকারই তাকে এ হুকুম পালনে বাধা দিয়েছিন। তারপর সে তার হাত মুখের কাছে উঠাতে পারল না।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে অক্টোবর, ২০২৬
  • ৮ই কার্তিক, ১৪৩৩
  • ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page