September 9, 2026, 3:57 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

খুলনায় বিএনপির গয়েশ্বর রায়ের অবস্থানরত বাসায় পুলিশি অভিযান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে বৃহস্পতিবার (২০ অক্টোবর) খুলনা এসেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা গয়েশ্বর চন্দ্র রায়।

এদিন সন্ধ্যায় তিনি মহানগর বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করেন। রাত সাড়ে ৮টার পর তিনি নগরীর বসুপাড়া বাঁশতলা এলাকার একটি বাসায় অবস্থান করেন। সেখানে তার রাতে খাবার গ্রহণ ও থাকার কথা।

এ সময় বিভিন্ন নেতা-কর্মীরা তার অবস্থানরত বাসায় যান। এসময় প্রায় ১০/১২জন নেতা-কর্মীকে আটক করে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তারিকুল ইসলাম জহীর।

আরও জানা যায়, গয়েশ্বর চন্দ্র রায় নিরাপত্তার কথা বিবেচনা করে হোটেলে না থেকে মোড়েলগঞ্জের বিএনপি সমর্থিত এমপি প্রার্থী খাইরুজ্জামান শিপনের বাসায় রাতে থাকার কথা ছিল। বসুপাড়ায় অবস্থিত শিপনের বাসার নাম কাজী মেনশন। গয়েশ্বর চন্দ্র সেখানে যাওয়ার পর নেতা-কর্মীরা তার কাছে সাক্ষাতের জন্য গেলে বাড়িটি পুলিশ ঘিরে ফেলে।

এ বিষয়ে সদর থানার পুলিশ জানান, নিয়মিত আটকের ঘটনা ঘটছে। আমরা ওয়ারেন্টের আসামি আটক করেছি। তবে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিসিয়াল সেল ফোনে ফোন দিলে তিনি রিসিভি করেন নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page