June 30, 2026, 6:41 pm
শিরোনামঃ
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড কালেমাসহ সাদা পতাকা টানানো বিদেশে বাংলাদেশের জন্য ভালো বার্তা দেয় না : তথ্য উপদেষ্টা গাইবান্ধায় স্ত্রীকে হত্যার পর পালাতে গিয়ে স্বামী আটক ফরিদপুরে নিখোঁজের ৩ দিন পর কাশবন থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার নেতানিয়াহুর জন্য যুদ্ধাস্ত্র কেনা উচিত হবে না : মার্কিন কংগ্রেসম্যান বিদেশিদের জন্য ভিসা ফি ৪০০% বাড়াচ্ছে জাপান যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

উপকূলের ১৯ জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ : দুর্গোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গোপাসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তা উপকূলের ১৯ জেলায় আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্গোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুল হক।

রবিবার (২৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ নিয়ে জরুরি ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘এটি লঘুচাপ আকারে ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল। সেটি ধীরে ধীরে ২২ অক্টোবর দুপুর ১২টায় সুস্পস্ট লঘুচাপে পরিণত হয়। একই দিনে নিম্নচাপে এবং রবিবার (২৩ অক্টোবর) গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

এদিকে গভীর নিম্নচাপটি রবিবার সন্ধ্যায় ঘূর্ণিঘড়ে রূপান্তরিত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তখন এর নাম হবে ‘সিত্রাং’।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি ৮৭ ডিগ্রি দ্রাঘিমাংশ এবং ১৭ ডিগ্রি অক্ষাংশ সংযোগস্থলে পৌঁছার পরে এটি উত্তর-পূর্ব দিকে টার্ন নিতে পারে। যদি উত্তর-পূর্ব দিকে টার্ন করে তাহলে এটি কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত ৭৩০ কিলোমিটারজুড়ে উপকূলের ১৯টি জেলাতেই আঘাত হানবে। ঘূর্ণিঝড়টি ২৪ অক্টোবর (সোমবার) দিবাগত রাত থেকে ২৫ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার আশঙ্কা রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, এটি যেহেতু সুপার সাইক্লোন হবে না, সিভিয়ার সাইক্লোন হবে— এটার গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার।

ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘যখন লঘুচাপ সুষ্টি হয়েছে, আমরা তখন থেকেই কাজ শুরু করেছি।’

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page