September 18, 2026, 1:59 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ওপর হামলা চালাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের উপর পারমাণবিক হামলা চালায় তাহলে রাশিয়ার পরমাণু হামলা চালানোর জন্য যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের ওপর বিশ্ববাসীর উচিত হামলা চালানো।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে রাশিয়াকে পরিষ্কার বার্তা দেয়া উচিত যে, তারা পরমাণু হামলা চালিয়ে কোনভাবেই পার পাবে না। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস এবং সিটিভিকে দেয়া সাক

তিনি অভিযোগ করেন, রাশিয়া সন্ত্রাসবাদীদের মতো প্রতারণমূলক কৌশলের আশ্রয় নিচ্ছে এবং মস্কো একমাত্র শক্তির ভাষা বোঝে। জেলেনস্কি মস্কোকে অভিযুক্ত করে বলেন, রাশিয়া বারবার ইউক্রেনের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলোর বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিচ্ছে। যদি মস্কো এই ধরনের কোন হামলা চালায় তাহলে তাদের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের হামলা চালানো উচিত। তখন সেখানে এটি দেখা উচিত হবে না যে, ইউক্রেন ন্যাটোর সদস্য কিনা। জেলেনস্কি আরো বলেন, কোন দেশেরই এই ধরনের সন্ত্রাসীর মতো প্রতারণা করার সুযোগ দেয়া উচিত হবে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার নেতাদেরকে বিশ্ব সম্প্রদায়ের বলা উচিত যে, “তোমরা যদি বাঙ্কোভা স্ট্রিটে হামলা চালাও তাহলে তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের ওপরও হামলা চালানো হবে। বাঙ্কোভা স্ট্রিটে প্রেসিডেন্ট জেলেনস্কির দপ্তর অবস্থিত।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page