October 8, 2026, 10:37 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

অস্ত্রখাতে অর্থ বরাদ্দ ব্যাপকভাবে কোমিয়ে দিতে বাধ্য হলো জার্মানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মানি তার অস্ত্র খাতে অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা ব্যাপকভাবে কমিয়ে দিতে বাধ্য হয়েছে। বড় রকমের মুদ্রাস্ফীতি এবং ইউরোর বিপরীতে ডলারের শক্তিশালী অবস্থানের কারণে সামরিক সরঞ্জামাদি কেনার ক্ষেত্রে ব্যয় অনেক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বার্লিন।

দেশটির কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রতিরক্ষা শিল্পের সাথে জড়িত প্রতিনিধিরা হ্যান্ডেলসব্ল্যাট পত্রিকাকে এ কথা জানিয়েছেন। অথচ চলতি বছরের শুরুর দিকে জার্মানি ঘোষণা করেছিল যে তারা অস্ত্র খাতে বিপুর অর্থ ব্যয় করবে। অবশ্য কয়েক বছর ধরে মার্কিন চাপের মুখে জার্মানি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার ওই ঘোষণা দেয়।

হ্যান্ডেলসব্ল্যাক পত্রিকা জানিয়েছে, অস্ত্র কেনার ক্ষেত্রে বেশ কিছু প্রকল্প বিশেষ করে নৌবাহিনী এবং বিমানবাহিনীর খাত বাতিল করা হতে পারে। কে-১৩০ করভেটের তৃতীয় চালান গ্রহণের বিষয়টিও ঝুলে গেছে। এর পাশাপাশি আটকে গেছে ইলেকট্রনিক ওয়ার ফেয়ারের জন্য নতুন ইউরো ফাইটার কেনা। এছাড়া, ফ্রিগেট এবং সেল্ফ প্রোপেল্ড হাউটজারও কেনা বন্ধ রাখতে হচ্ছে।

এ সমস্ত সামরিক সরঞ্জামের পুরনো মডেলগুলো ইউক্রেনকে দেয়া হয়েছে এবং এই শূন্যস্থান পূরণ করার কথা ছিল। কিন্তু অর্থনৈতিক সংকট দেখা দেয়ার পর এ সমস্ত পরিকল্পনা বাতিল করা হয়েছে।

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান চালানোর পর আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো মস্কোর বিরুদ্ধে ব্যাপকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে রাশিয়া তেল ও গ্যাস ইউরোপের বাজারে যাওয়া অনেক কমে যায় এবং একপর্যায়ে প্রায় বন্ধই হয়ে গেছে। এতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলাতে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়েছে, একই সাথে বেড়েছে মুদ্রাস্ফীতি।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page