September 18, 2026, 2:17 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

‘ডার্টি বোমা’ ব্যবহার: রাশিয়া-ইউক্রেন দুপক্ষই পরস্পরকে করছে দোষারোপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেন এমন উসকানি সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে যার মধ্যে কোনো ডার্টি বোমা ব্যবহারের বিষয় থাকতে পারে। ডার্টি বোমা হচ্ছে এমন এক বিস্ফোরক যা তেজস্ক্রিয় আবর্জনা ছড়ায়।

রোববার আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, এবং তুরস্কের  প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে টেলিফোন আলাপের সময় এই অভিযোগ করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। যদিও এই বোমার পরমাণু অস্ত্রের মতো ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা নেই তবে এই বোমা বিস্ফোরণের ফলে বিস্তৃত অঞ্চলে তেজস্ক্রিয় আবর্জনা ছড়িয়ে পড়তে পারে এবং তার থেকে পরিবেশে পরমাণু দূষণ ছড়িয়ে পড়তে পারে।

রাশিয়ার কর্মকর্তারা বারবার অভিযোগ করেছেন যে, ইউক্রেন এই ধরনের বোমার ব্যবহার করে পারে। ইউক্রেন কর্তৃপক্ষও রাশিয়ার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর ওই অভিযোগের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর এই অভিযোগ বিপজ্জজনক মিথ্যা। তিনি বলেন, রাশিয়ার বক্তব্য থেকে মনে হচ্ছে তারা নিজেরাই ইউক্রেনের মাটিতে এই ধরনের তেজস্ক্রিয় বোমা ব্যবহারের পরিকল্পনা করছে।

জেলেনস্কি বলেন, রাশিয়া যদি অভিযোগ করে যে, ইউক্রেন এই ধরনের কোনকিছুর পরিকল্পনা করছে তার অর্থ হচ্ছে রাশিয়া নিজেই সেই পরিকল্পনা করেছে। এখন বিশ্ববাসীর উচিত রাশিয়ার বিরুদ্ধে যতটা দ্রুত সম্ভব ব্যবস্থা নেয়া।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page