September 18, 2026, 4:19 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে শিগগিরই নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে শিগগিরই নিষেধাজ্ঞা আরোপ করবে তেহরান। ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে এদেশের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞা আরোপ করার পর পররাষ্ট্রমন্ত্রী একথা জানালেন।

আব্দুল্লাহিয়ান মঙ্গলবার তেহরানে ইরানের সর্বোচ্চ মানবাধিকার পরিষদের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেন, “আগামী কয়েকদিনের মধ্যে ইইউর বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও কয়েকজন কর্মকর্তাকে ইরানের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।”

এর আগে সন্ত্রাসবাদের সমর্থন, সহিংসতা উস্কে দেয়া এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে কয়েকজন ব্রিটিশ নাগরিক ও কয়েকটি ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। গত সপ্তাহে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছিল, কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পাল্টা ব্যবস্থা হিসেবে ব্রিটেনের বিরুদ্ধে ওই পদক্ষেপ নেয়া হয়েছে। মন্ত্রণালয় বলেছে, ইরানে সহিংসতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম উস্কে দেয়ার কারণে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তারও এক সপ্তাহ আগে ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের ১১ ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন। হিজাব আইন অমান্য করার কারণে আটক একজন কুর্দি তরুণীর পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইরানে ছড়িয়ে পড়া দাঙ্গা নিয়ন্ত্রণে ভূমিকা রাখার দায়ে ওই সব প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page