August 29, 2026, 11:28 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহের কালীগঞ্জে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে বিয়ের দুই মাস পর স্ত্রীকে খুন করে পালালো স্বামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেহেরপুরের গাংনীতে সাবিনা খাতুন (৩৩) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠছে তার স্বামী বিদ্যুৎ হোসেনের বিরুদ্ধে।

মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় সে। ঘটনাটি উপজেলার ষোলটাকা ইউনিয়নের কুঞ্জনগর গ্রামের হুদাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সাবিনা খাতুন কুঞ্জনগর গ্রামের বিদ্যুতের স্ত্রী ও পার্শবর্তী কুমারীডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে।

নিহত সাবিনা খাতুনের বড় বোন শারমিন খাতুন বলেন, গত দুই মাস পূর্বে কুঞ্জনগর গ্রামের ওলি বিশ্বাসের ছেলে বিদ্যুতের সাথে তার ছোট বোন সাবিনার বিয়ে হয়। ইতোপূর্বে বিদ্যুৎ চারটি বিয়ে করেছিল, শারীরিক সমস্যার কারণে তার অন্য স্ত্রীরা চলে যায়। বিদ্যুৎ প্রতারণার আশ্রয় নিয়ে আমার বোনকে বিয়ে করে। বিয়ের পর থেকে বিদুৎ ও তার পরিবার সাবিনার উপর মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল।

মঙ্গলবার সন্ধ্যার পর সাবিনাকে আনতে যায় ভাই মাকুল। কিন্তু সাবিনাকে না পাঠিয়ে ভাইকে মারধর করে তাড়িয়ে দেয় বিদ্যুৎ ও তার পরিবারের সদস্যরা। এরপর রাতে মাথায় পাথর দিয়ে আঘাত করে সাবিনাকে হত্যা করা হয়। হত্যার পরপরই বিদ্যুৎসহ তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহতের বোন শারমিন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ



Our Like Page