June 7, 2026, 3:12 am
শিরোনামঃ
ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক   ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানালো টিআইবি পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম চাকরিজীবীদের রংপুর মেডিকেলে দালাল ধরে ড্রেন পরিষ্কার করালেন ছাত্রদল নেতা সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষে ৮ জন আহত জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
এইমাত্রপাওয়াঃ

সৌদির সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি করবে বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি করবে বাংলাদেশ। নভেম্বরে দেশটির ডেপুটি ইন্টিরেওর মন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের ঢাকা সফরের সময়ে এই চুক্তি হতে পারে।

বুধবার (২৬ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পরে ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান একথা বলেন।

তিনি বলেন, “আমি অক্লান্ত চেষ্টা করছি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি আশা করি এটি একটি ভালো সফর হবে।”

সফরে কী চুক্তি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তা সহযোগিতা চুক্তি হবে।

ওই চুক্তিতে কী থাকবে জানতে চাইলে তিনি বলেন, “তথ্য সরবরাহ, উপাত্ত যাচাই করা- এ বিষয়গুলো থাকবে। ২৬ লাখ বাংলাদেশি সৌদি আরবে বাস করে। তাদের নিরাপত্তা দেখাও আমাদের দায়িত্ব।”

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, “সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা চুক্তি হবে। এটি অত্যন্ত ভালো। আমরা এটির সঙ্গে আছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দেখছে।”

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page