November 5, 2026, 8:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

পারমাণবিক বাহিনীর মহড়া পর্যবেক্ষণ করলেন রূশ প্রেসিডেন্ট পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন ইস্যুতে পশ্চিমা শক্তির সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর মহড়া গভীরভাবে পর্যবেক্ষণ করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজেদের শক্তি প্রদর্শনে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের একাধিক অনুশীলনের মহড়া পর্যবেক্ষণ করেন তিনি।

পশ্চিমা শত্রুরা যদি রাশিয়ার ওপর পারমাণবিক হামলা চালায় তবে মস্কো কীভাবে প্রতিক্রিয়া দেখাবে এ নিয়ে বুধবার মহড়া চালিয়েছে কৌশলগত পারমাণবিক বাহিনী। মহড়ার চলার সময় গভীরভাবে প্রত্যক্ষ করেছেন রুশ প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ফ্রান্স, ব্রিটেন, ইতালিসহ একাধিক শক্তিধর দেশগুলোর নেতারা সতর্ক করে আসছেন যে ইউক্রেনীয় ভূখণ্ডে রুশ বাহিনীর বিপর্যয়ে পারমাণবিক হামলার নির্দেশ দিয়ে বসতে পারেন পুতিন। এমনকি সম্প্রতি পুতিন নিজেও ঘোষণায় বলেন, তার দেশের জনগণ এবং রাশিয়ার নিরাপত্তার স্বার্থে পারমাণবিক হামলার কথা উড়িয়ে দেওয়া যায় না।

বুধবারের মহড়ার প্রসঙ্গে ক্রেমলিন বিবৃতিতে জানিয়েছে, পুতিনের নেতৃত্বে স্থল, সমুদ্র এবং কৌশলগত বিমান প্রতিরোধ বাহিনীর প্রশিক্ষণ হয়। সেখানে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।

প্রতিরক্ষামন্ত্রী শোইগো জানান, শত্রুরা রাশিয়ার ওপর পারমাণবিক হামলা চালালে মস্কো কেমন পদক্ষেপ নেবে বুধবার সে প্রশিক্ষণ পরিচালনা করা হয়েছে। মহড়ার সময়, উত্তর প্লেসেটস্ক লঞ্চ সাইট থেকে ইয়ারস স্থলভিত্তিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page