September 18, 2026, 5:03 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে রাশিয়া ও দ.কোরিয়ার পাল্টাপাল্টি বক্তব্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর জেলেনস্কির প্রশাসনকে সহায়তায় কোনও ধরনের প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেনি দক্ষিণ কোরিয়া। ইউক্রেনে সিউল অস্ত্র পাঠানোয় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করবে, বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিনের এমন মন্তব্যের পরই বিষয়টি স্পষ্ট করলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইওন সুক ইয়ুল। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বৃহস্পতিবার মস্কোয় আয়োজিত এক সম্মেলনে ইউক্রেনে যুদ্ধে উস্কানি দেওয়ায় পশ্চিমা দেশগুলোকে অভিযুক্ত করে প্রেসিডেন্ট পুতিন অনেকটা হুঁশিয়ারির সুরে বলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহে দ. কোরিয়ার সিদ্ধান্ত সম্পর্ককে চূড়ান্তভাবে নষ্ট করার জন্য যথেষ্ট।

পুতিনের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার সকালে দ. কোরিয়ার প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংহতি জানিয়ে আমরা ইউক্রেনকে মানবিক ও শান্তিপূর্ণ সহতায়তা দিয়েছি। কিন্তু আমরা কখনও প্রাণঘাতী ধরনের অস্ত্র দেইনি। তবে আমি আপনাকে (পুতিন) জানাতে চাই, আমরা রাশিয়াসহ বিশ্বের সব দেশের সঙ্গে শান্তিপূর্ণ এবং সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা করছি।

দ. কোরিয়াভিত্তিক ইয়োনহাপ নিউজ এজেন্সি বলেছে, ইউক্রেনে বুলেটপ্রুফ ভেস্ট, হেলমেট এবং প্রাণঘাতী ব্যাতীত অন্যান্য সামরিক এবং চিকিৎসা সরবরাহ পাঠিয়েছিল সিউল। তবে প্রাণঘাতী অস্ত্র সহায়তার জন্য সিউলের কাছে অনুরোধ করলে কিয়েভকে তা দিতে অস্বীকার করে দেশটির সরকার।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page