September 18, 2026, 5:03 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমা স্যাটেলাইটে হামলার হুমকি দিল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এবার যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর বাণিজ্যিক স্যাটেলাইটে হামলার হুমকি দিয়েছে রাশিয়া বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপসারণ ও অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা কনস্তাতিন ভরোনতসভ এ হুশিয়ারি দেন। খবর রয়টার্সের।

তিনি বলেন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো রাশিয়ার ওপর পশ্চিমা আধিপত্য বিস্তারে মহাকাশ সক্ষমতা ব্যবহারের চেষ্টা করছে। ইউক্রেনকে সহায়তা করতে স্যাটেলাইটের এমন ব্যবহার বিশ্বের জন্য হবে খুবই বিপজ্জনক একটি কৌশল।

জাতিসংঘকে উদ্দেশ্য করে ভরোনতসভ বলেন, পশ্চিমাদের মদদে ইউক্রেন আমাদের আধা-বেসামরিক অবকাঠামোগুলোতে হামলার পরিকল্পনা করছে। স্যাটেলাইট ব্যবহার করে এ ধরনের পরিকল্পনা রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার উত্তেজনা আরও উসকে দেবে।

জাতিসংঘকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা সশস্ত্র সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাণিজ্যিক ও বেসামরিক মহাকাশ অবকাঠামোগুলো সম্পৃক্ত করার বিষয়ে সতর্ক করছি।

তবে ভরোনতসভ কোনো নির্দিষ্ট স্যাটেলাইট কোম্পানির নাম উল্লেখ করেননি। যদিও কিছুদিন আগে ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন, তার প্রতিষ্ঠান স্পেসেক্স ইউক্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু রাখতে বিনিয়োগ চালিয়ে যাবে। ইলন এটিও উল্লেখ করেন, তার এ সিদ্ধান্ত কোনো পক্ষকে সহায়তা বা মদদ দেওয়ার জন্য নয়, বরং ভালো কাজের প্রয়োজনেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

১৯৫৭ সালে রাশিয়া সর্বপ্রথম মানবনির্মিত স্যাটেলাইট স্পুটনিক ১ মহাশূন্যে স্থাপন করে। এছাড়া ১৯৬১ সালে রাশিয়া মহাশূন্যে প্রথম মানুষ পাঠায় ও ২০০১ সালে দেশটি নিজেদের স্যাটেলাইট ধ্বংসের জন্য একটি অ্যান্টি স্যাটেলাইট স্থাপন করে। বিষয়গুলো যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় রাশিয়ার সমান বা তার বেশি মহাকাশ সক্ষমতার প্রমাণ দেয়।

১৯৬২ সালে কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকেই আমেরিকা ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সরাসরি বিরোধিতা শুরু হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এরই মধ্যে কয়েক হাজার মানুষ মারা গেছেন। তাছাড়া যুদ্ধটি কোভিড পরবর্তী সময়ে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারকে ব্যাপকভাবে ব্যাহত করছে।

দিন ‍যত যাচ্ছে পরিস্থিতি ততই জটিল হচ্ছে এবং রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের বিরোধিতা আরও ঘনীভূত হচ্ছে। সেই সঙ্গে বিশ্ব অর্থনীতি অনাকাঙিক্ষত বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page