September 18, 2026, 6:05 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

পারমাণবিক অস্ত্র ব্যবহারে পুতিনের অনিচ্ছায় বাইডেনের সন্দেহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনও ইচ্ছে নেই, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন মন্তব্য নিয়ে বৃহস্পতিবার সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আগের দিন পুতিন এক বক্তৃতায় জোর দিয়ে বলেন, রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেয়নি বরং পশ্চিমা নেতাদের কাছ থেকে পারমাণবিক ‘ব্ল্যাকমেইল’-এর জবাব দিয়েছে।

তার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার নিউজন্যাশনে সাক্ষাৎকারে বাইডেন বলেন, তার কোনও ইচ্ছে না থাকলে কেন বার বার এ প্রসঙ্গ নিয়ে কথা বলছেন? কেন পারমাণবিক হামলা ব্যবহারের ক্ষমতা নিয়ে কথা বলেন। তার এ ধরনের মনোভাব বিপজ্জনক।

পুতিন ও তার কর্মকর্তারা সম্প্রতি একাধিকবার সতর্ক করে বলেছেন, রাশিয়ার অখণ্ডতা রক্ষার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে মস্কো।

আর গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া যদি মনে করে আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তাহলে আমাদের কাছে থাকা সব পদ্ধতি ব্যবহার করব। এটি শুধু কথার কথা না।

সেদিন পুতিন আরও বলেন, পশ্চিমা দেশগুলোর হুমকির জবাব দেওয়ার মতো অনেক অস্ত্র রাশিয়ার রয়েছে। তিনি বলেন, যারা আমাদের পারমাণবিক অস্ত্র দিয়ে ব্ল্যাকমেইল করতে চাইছে তাদের জানা উচিত যে, পাল্টা বাতাস তাদের দিকেও যেতে পারে। ব্ল্যাকমেইল অব্যাহত থাকলে মস্কো তার বিশাল অস্ত্রাগারের শক্তি নিয়ে জবাব দেবে।

এমন পরিস্থিতিতে সংবাদমাধ্যম সিএনএনকে সাক্ষাৎকারে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেছেন, রাশিয়া একটি তথাকথিত নোংরা বোমার ব্যবহারের পথ খুঁজছে। এর মধ্যে দিয়ে ইউক্রেনের ওপর দায় চাপানোর অজুহাত তৈরি করবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page