September 18, 2026, 6:07 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের তেজস্ক্রিয় বোমার অভিযোগ ‘নিরপেক্ষ’ তদন্ত করবে আইএইএ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা চলতি সপ্তাহে ইউক্রেনের দু’টি স্থানে তথাকথিত তেজস্ক্রিয় বোমা তৈরির বিষয়ে রাশিয়ার অভিযোগের একটি ‘নিরপেক্ষ তদন্ত’ করবে। সংস্থাটি বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
রাশিয়া ইউক্রেনকে মস্কোর সৈন্যদের বিরুদ্ধে এ ধরনের তেজস্ক্রিয় অস্ত্র ব্যবহারের প্রস্তুতি গ্রহণ করায় দায়ী করলেও কিয়েভ সন্দেহ করছে যে, এক্ষেত্রে রাশিয়া নিজেই একটি ‘মিথ্যা অজুহাত’ তুলে কিয়েভে আক্রমণে এ ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়ের গ্রোসি বলেন, ‘আইএইএ’র পরিদর্শকরা এই দুই স্থানে নিরপেক্ষ তদন্ত চালাবে।’
তিনি বলেন, তারা নিরাপত্তার আওতায় পারমাণবিক উপাদানের পরিবর্তিত গতিপথ, এ দুই স্থানে পারমাণবিক উপাদানের যেকোন অঘোষিত উৎপাদন বা প্রক্রিয়াকরণ শনাক্তে কাজ করবে। এছাড়া তারা সেখানে অঘোষিত কোন পারমাণবিক উপকরণ ও কার্যক্রম নেই তা নিশ্চিত করবে।
সংস্থাটি জানায়, তারা মাত্র এক মাস আগে এ দুই স্থানের একটি পরিদর্শন করে সেখানে কোন অঘোষিত পারমাণবিক কার্যক্রম বা উপকরণ পায়নি।
তথাকথিত ডার্টি বোমা তেজস্ক্রিয়, জীবাণু বা রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি করা হয়ে থাকে। ফলে এ ধরনের বোমার বিস্ফোরণে মানুষের জন্য অনেক ক্ষতিকর এসব উপাদান ছড়িয়ে পড়ে।
এরআগে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আইএইএ’কে ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলো ‘যত দ্রুত সম্ভব’ পরিদর্শনের আহ্বান জানান।

‌‍‌‍‌‍‍

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page