July 10, 2026, 7:18 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে উপকরণ বিতরণ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে : প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি নারায়ণগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত নোয়াখালীতে ফিফা সভাপতির বিরুদ্ধে তরুণের অভিযোগ সৌদি আরবে চালু হলো নতুন প্যাকেজ ভিসা হরমুজ প্রণালি বন্ধ করলে ইরানে হামলার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীকে তাজা গুলিসহ রিভলবার উপহার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

টিকটক ভিডিওর মাধ্যমে ইয়াবা বিক্রি করতেন যশোরের কিশোরী মিম !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজার থেকে নিয়ে আসা ইয়াবার চালানসহ যশোরে তরুণ-তরুণীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে আড়াই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে পৌর শহরের মণিহার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হেলেন- যশোর শহরতলীর ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার মৃত নুর ইসলামের ছেলে শরিফুল ইসলাম টগর ও শহরের বেজপাড়া এলাকার মুকুল হোসেনের মেয়ে মিম আক্তার। এদের মধ্যে মিম টিকটকে ভিডিওর মাধ্যমে ইয়াবা বিক্রি করতেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার বিকেলে মণিহার এলাকায় অবস্থান নেন। এ সময় একটি বাস থেকে নামা টগর ও মিমের ব্যাগ তল্লাশি করে আড়াই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ইয়াবা ডিলার সোহেল পালিয়ে যান। দুজনকে আটক করা হয়েছে।

নাজিউর রহমান আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানায়, মিম টিকটকে ভিডিও করে ক্রেতাদের আকৃষ্ট করতেন। এরপর তার সঙ্গে যোগাযোগ করলে ইয়াবা সরবরাহ করতেন। দুজনকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page