September 11, 2026, 4:53 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপির আন্দোলন হাওয়ায় মিশে যাবে : খাদ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপির আন্দোলন সংগ্রাম আগের মতো হাওয়ায় মিশে যাবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার (২৮ অক্টোবর) নওগাঁর সাপাহার উপজেলার তিলনা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতা বিরোধীরা নারীদের পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল। সেই স্বাধীনতা বিরোধীরা ১৫ আগস্ট নারী ও শিশুদের নির্মমভাবে হত্যা করেছিল। সেই কুচক্রী মহলের ষড়যন্ত্র এখনো চলছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, শেখ হাসিনার হাতে নিরাপদ। তিনি দেশের প্রতিটি প্রান্তে উন্নয়ন করেছেন। নারীদের জন্য সামাজিক নিরাপত্তার বলয় সম্প্রসারিত করেছেন। বয়স্কভাতা, বিধবাভাতা,মাতৃত্বকালীন ভাতা ও উপবৃত্তির পাশাপাশি সব ধরনের সুযোগ সৃষ্টি করেছেন। কৃষকের জন্য ভর্তুকি মূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে সরকার।

দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনগণের কষ্ট হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, খাদ্যবান্ধব ও ওএমএস কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা দিয়ে জনগণের কষ্ট লাঘব করার চেষ্টা করা হচ্ছে।

তিলনা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোজিনা বেগমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোসলেম উদ্দিন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page