March 28, 2026, 9:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ভোট দিলেন প্রেসিডেন্ট বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়েছেন। নির্বাচন শুরুর বাকি আর এক সপ্তাহ। এর আগেই শনিবার পূর্বাঞ্চলীয় ডেলাওয়্যার রাজ্যের নিজ শহর উইলমিংটনে ভোট দিলেন বাইডেন।

এ সময়ে নাতনী নাতালি তার সঙ্গে ছিলেন। নাতালি এই প্রথমবারের মতো ভোট দিলেন।

বাইডেন তার ট্রেডমার্ক এভিয়েটর সানগ্লাস এবং নেভি ব্লু ব্লেজার পরে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। এ সময় তার ল্যাপেলে লাগানো ছিল ‘আমি ভোট দিয়েছি’ লেখা স্টিকার।

আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে চলতি বছর মধ্যবর্তী নির্বাচন। কংগ্রেসের উভয়কক্ষই ক্ষমতাসীন ডেমাক্রেটদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাটরা হয়তো এ নিয়ন্ত্রণ  ধরে রাখতে ব্যর্থ হবে।

তবে ভোট দেয়া শেষে বাইডেন সাংবাদিকদের কাছে বলেন, তিনি ভালো বোধ করছেন। বাইডেন বলেন, ‘এটি কোন গণভোট নয়। এটি একটি পছন্দ, মৌলিক পছন্দ। দেশের জন্যে ভিন্ন দুটি দৃষ্টিভঙ্গির মধ্যে একটিকে বেছে নেয়া।’

উল্লেখ্য, অনেক আমেরিকানই ইতোমধ্যে ভোট দিয়েছেন। কেউ ই-মেইলে আবার কেউবা সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page