June 7, 2026, 5:15 am
শিরোনামঃ
ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক   ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানালো টিআইবি পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম চাকরিজীবীদের রংপুর মেডিকেলে দালাল ধরে ড্রেন পরিষ্কার করালেন ছাত্রদল নেতা সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষে ৮ জন আহত জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
এইমাত্রপাওয়াঃ

দ. কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৫১ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবের জনসমাগমে পদদলিত হয়ে ১৫১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) রাতে দেশটির রাজধানী সিউলের ইটাইওনে এই ঘটনা ঘটে। স্থানীয় বার্তা সংস্থা ইওনহাপের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ঘটনার ভিডিওতে দেখা গেছে রাস্তায় অনেকের মরদেহ পড়ে আছে। স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজ চালাচ্ছে।

ইয়ংসান ফায়ার স্টেশনের প্রধান চই সুঙ-বিওম বলেছেন, হ্যালোইন উৎসবের আয়োজনে একটি সংকীর্ণ গলিতে বিপুল সংখ্যক মানুষ পড়ে গেলে স্থানীয় সময় ১০টা ২০ মিনিটে এই পদদলনের ঘটনা ঘটে।

উদ্ধার কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির জাতীয় দমকল সংস্থার এক কর্মকর্তা মুন হিয়ু-জু বলেন, পরিস্থিতি এখনও বিশৃঙ্খল। ফলে আমরা এখনও আহতদের নির্দিষ্ট সংখ্যা জানার চেষ্টা করছি।

হতাহত বিদেশিদের কাছের হাসপাতালে নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ইয়ন সুক-ইয়ল সিনিয়র কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন এবং ঘটনাস্থলে জরুরি মেডিক্যাল পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর এটিই প্রথম মাস্ক ছাড়া ঘরের বাইরের হ্যালোইন উৎসব। ধারণা করা হচ্ছে লক্ষাধিক মানুষ রাতে উৎসবের জন্য বের হয়েছিলেন।

সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বার্তায় অনেক মানুষ আশঙ্কা করেছিলেন যে, ইটাইওনে মানুষের প্রচণ্ড ভিড়। এতে তারা অনিরাপদ বোধ করছেন।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page