October 17, 2026, 3:15 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, পরাজয় ঢাকতে আমেরিকা বারবার হলিউডি স্টাইলের গল্প তৈরি করছে।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন, ইরানে ভূপাতিত একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের পাইলট উদ্ধারের ঘটনা নিয়ে মার্কিন সংবাদমাধ্যমে যে বর্ণনা প্রচার করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে মেলে না। তিনি একে ‘সিনেমার মতো সাজানো গল্প’ বলে উল্লেখ করেন।

মোহেব্বির বলেন , যুক্তরাষ্ট্রের এমন অভ্যাস নতুন নয়। পরাজয় আড়াল করতে তারা বারবার চলচ্চিত্রের দৃশ্যের মতো কাহিনি তৈরি করে। তার মতে, এ ধরনের প্রচেষ্টা এখন এতটাই পুরোনো হয়ে গেছে যে তা আর কারও কাছে বিশ্বাসযোগ্য নয়।

তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে নিজের কল্পনায় বারবার জয়ের দাবি করেছেন। বিভিন্ন স্থানের ছবি ও ঘটনা একত্র করে এমন বর্ণনা তৈরি করা হচ্ছে, যা যুদ্ধক্ষেত্রের প্রকৃত চিত্র বদলাতে পারে না।

একই সময়ে কিছু সংবাদমাধ্যমে এমন ছবিও প্রকাশিত হয়েছে, যেখানে ওই এফ-১৫ বিমানের ধ্বংসাবশেষ ঠেলাগাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে বলে দেখা যায়। মোহেব্বি বলেন, এসব গল্প দিয়ে যুদ্ধের বাস্তবতা পরিবর্তন সম্ভব নয়।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ‘ব্রাভো’ কলসাইনধারী ওই পাইলটের উদ্ধার অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কঠিন অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করা হয়। মার্কিন প্রতিবেদনে ঘটনাটিকে একটি বড় ধরনের উদ্ধার অভিযান বলে তুলে ধরা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page