June 7, 2026, 5:15 am
শিরোনামঃ
ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক   ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানালো টিআইবি পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম চাকরিজীবীদের রংপুর মেডিকেলে দালাল ধরে ড্রেন পরিষ্কার করালেন ছাত্রদল নেতা সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষে ৮ জন আহত জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহর সাথে যুদ্ধ থেকে বাঁচতে ইসরাইল সমুদ্রসীমা চুক্তি করেছে : হাসান নাসরুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামী প্রতিরোধে আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, শুধুমাত্র যুদ্ধ থেকে বাঁচার জন্য ইহুদিবাদী ইসরাইল লেবাননের সঙ্গে সমুদ্রসীমা চিহ্নিতকরণ চুক্তি সই করেছে।

চুক্তির আগে হিজবুল্লাহ সরাসরি হুমকি দিয়ে বলেছিল, লেবাননের দাবি পূরণ করে চুক্তি না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলকে পূর্ব ভূমধ্যসাগর থেকে গ্যাস তুলতে দেবে না। গতকাল শনিবার হাসান নাসরুল্লাহ এক ভাষণে এসব কথা বলেছেন।

তিনি বলেন, ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধ শুরুর সম্ভাবনা এমনকি তার আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়ার হুমকির বিষয়ে ইসরাইল এবং আমেরিকা হিজবুল্লাহর শক্ত অবস্থান সম্পর্কে বুঝতে পারে এবং তারপরই তারা চুক্তি করতে বাধ্য হয়। তিনি জানান, কারিশ গ্যাসক্ষেত্রে হিজবুল্লাহর নজরদারির ড্রোনও তারা দেখেছিল।

মার্কিন মধ্যস্থতায় লেবানন এবং ইহুদিবাদী ইসরাইল আলাদাভাবে সমুদ্রসীমা চিহ্নিতকরণ চুক্তিতে সই করার দুইদিন পর হিজবুল্লাহ মহাসচিব গতকাল এই ভাষণ দিলেন।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইল-বিরোধী যে জাগরণ সৃষ্টি হয়েছে তার প্রশংসা করেন হিজবুল্লাহ মহাসচিব। পশ্চিম তীরের এই জাগরণ মোকাবেলা করার জন্য ইসরাইল তার মোট সেনাবাহিনীর অর্ধেক মোতায়েন করেছে। ফলে তারা এখন লেবাননের হিজবুল্লাহর সাথে লড়াই করতে সক্ষম নয়। তিনি এও উল্লেখ করেন যে, দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী মার্কিন জ্বালানি বিষয়ক প্রতিনিধি অ্যামোস হখেস্টাইন নিজেও বলেছেন, যুদ্ধের ভয়ে ইসরাইল এই চুক্তি করেছে।

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page