March 28, 2026, 11:26 am
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয়। এরপর সেপ্টেম্বর মাসে দুই দেশের মধ্যে যুদ্ধবন্দি বিনিময় শুরু হয়। সেই ধারাবাহিকতায় শনিবার (২৯ অক্টোবর) রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৫০ জন বন্দি বিনিময় হয়েছে। মস্কো ও কিয়েভের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, রাশিয়ার ফিরিয়ে দেওয়া ৫২ জন বন্দির মধ্যে সেনা, নাবিক, সীমান্তরক্ষী, ন্যাশনাল গার্ড সদস্য ও চিকিৎসক রয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, গত মার্চ থেকে মোট এক হাজার ৩১ জন বন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া।

এক ভিডিও বার্তায় জেলেনস্কি জানান, যারা রাশিয়ায় ও এর অধিকৃত অঞ্চলে বন্দি অবস্থায় রয়েছেন, তাদের সবাইকে তারা স্মরণ করেন। তাদের প্রত্যেককে ফিরিয়ে আনার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করবেন।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার পর ইউক্রেন ৫০ জন যুদ্ধবন্দিকে হস্তান্তর করেছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page