September 18, 2026, 8:08 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

নিউ ইয়র্কে বাড়িতে আগুন লেগে শিশুসহ ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে বাড়িতে আগুন লেগে তিন শিশুসহ ৪ জন প্রাণ হারিয়েছে। রোববার (৩০ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

নিউ ইয়র্কের দমকল বাহিনী জানিয়েছে, ব্রঙ্কসের ইউনিয়ন পোর্ট বিভাগের ক্যাসেল হিল অ্যাভিনিউয়ের কাছে একটি বাড়ির প্রথম ও দ্বিতীয় তলায় এই আগুন লাগে। আগুনের কারণ অনুসন্ধান চলছে।

স্থানীয় কমান্ডিং অফিসার ইন্সপেক্টর কিয়ন এস. রামসে জানান, কোন দুর্ঘটনার কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ১২ ও ১০ বছর বয়সী দুই ছেলেকে মৃত পাওয়া যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২২ বছর বয়সী এক যুবক ও ১০ মাসের এক কন্যাশিশুকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে এখনও ২ জন গুরুতর অবস্থায় আছেন।

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ঘটনাস্থলে গিয়ে জানান, তারা সব পরিবারের পাশে থাকবেন। দাফন ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেয়ার চেষ্টা করবেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page