March 28, 2026, 11:25 am
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভসহ অন্যান্য প্রধান শহরগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ফলে বিদ্যুৎ ও পানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কিয়েভে অন্তত দুইটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এলাকার একজন বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন, তার জেলা এখন বিদ্যুৎ বিহীন অবস্থায় আছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ফলে উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়া সংযুক্ত ক্রিমিয়ায় ব্ল্যাক সি ফ্লিটে ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দায়ী করার পর এই হামলা চালানো হয়। সোমবার (৩১ অক্টোবর) মধ্য ভিন্নিতসিয়া অঞ্চলের পাশাপাশি দক্ষিণ পূর্বে ডিনিপ্রোপেট্রোভস্ক, জাপোরিঝিয়া এবং পশ্চিম ইউক্রেনের লভিভেও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাতের বরাত দিয়ে ইউক্রেনীয় টিভি জানিয়েছে, রাশিয়া এই হামলা চালানোর জন্য তাদের কৌশলগত বোমারু বিমান ব্যবহার করেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিসের প্রধান আন্দ্রেই ইয়ার্কমাক জানিয়েছেন, রাশিয়ান পরাজয়কারীরা শান্তিপূর্ণ বস্তুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

শনিবার (২৯ অক্টোবর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি ড্রোন হামলায় বন্দর শহর সেভাস্তোপলে একটি রাশিয়ান যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মস্কো তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। ইউক্রেনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page