September 18, 2026, 8:51 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন অভিযানকে কেন্দ্র করে রাশিয়াকে কঠোরভাবে সতর্ক করল বিৃটেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনাকে কেন্দ্র করে রাশিয়াকে কঠোরভাবে হুঁশিয়ার করে বার্তা দিয়েছে বিৃটেন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি আইনপ্রণেতাদের বলেন, কোনো দেশই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলছে না। এ ছাড়া কোনো দেশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা রাশিয়াকে হুমকি দিচ্ছে না।

তিনি আরও বলেন, তার স্পষ্ট জেনে রাখা উচিত ব্রিটেন এবং আমাদের মিত্রদের জন্য পারমাণবিক অস্ত্রের যেকোনো ব্যবহারই সংঘাতের প্রকৃতি পরিবর্তন করবে। রাশিয়ার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

এদিকে গতকাল (সোমবার সকালে) ইউক্রেনজুড়ে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়া থেকে ৫০টি বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কিয়েভের কর্মকর্তারা বলেছেন, ৭টি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর টানা ২৫০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু মানুষের হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে দেশটি যেসব দেশ অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করে আসছে, এরমধ্যে ব্রিটেন অন্যতম।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page