November 5, 2026, 7:54 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ইরানের কাছে আরও অস্ত্র চাইতে পারে রাশিয়া : পেন্টাগন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধে ব্যবহারে ইরানের কাছে আরও আধুনিক অস্ত্র চাইতে পারে রাশিয়া, এ বিষয়ে উদ্বিগ্ন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার। খবর সিএনএনের।

তিনি বলেন, রাশিয়া তার মিত্র ইরানের কাছে অতিরিক্ত উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত্রের সক্ষমতা অর্জনের চেষ্টা চালাতে পারে। এর মধ্যে ইউক্রেনে ব্যবহারের জন্য ক্ষেপণাস্ত্র রয়েছে। এ নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে।

মঙ্গলবার সিএনএন জানিয়েছে, ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আরও ড্রোনসহ প্রায় ১ হাজার অতিরিক্ত অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান।

ইরান ইতোমধ্যে রাশিয়াকে ড্রোন সরবাহ করেছে। সামনে মস্কো এসব ড্রোন তেহরানের কাছে আরও বেশি চাইবে বলে মনে করেন রাইডার।

উল্লেখ্য, গত মাস থেকে ইরানের তৈরি ড্রোনের সাহায্যে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরে জোরালো হামলা চালাচ্ছে রুশ বাহিনী। কিয়েভের দাবি, ইরানে শহিদ-১৩৬ কামিকাজে ড্রোন ব্যবহার করছে মস্কো। পশ্চিমারা  বলে আসছে, ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে ইরান, এ বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে তাদের কাছে। যদিও ইরান ও রাশিয়া এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page